ঢাকাSunday , 23 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

Link Copied!

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। পথসভায় জনগণের মনোভাব বিবেচনার অনুরোধ করছেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এ সময় নেতাকর্মিরা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় বিএনপি নেতা তানভীর বলেন, আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছেন। হাতিয়া দ্বীপে সাড়ে ৭ লক্ষ মানুষের মনোভাব বিবেচনা করেই নোয়াখালী-৬ হাতিয়া আসনে ঊনাকে পরিবর্তন করে হাতিয়ার সাড়ে ৭ লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবী জানান। এতে তাকেই সবাই মেনে নিবেন বলে মন্তব্য করেন। এ সময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।