রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে (২১ নভেম্বর) শুক্রবার সকালে খলিলগঞ্জ বাজার মেসার্স নাঈম ট্রেডার্স চত্বরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার সহ- সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাজেন্ট (অবঃ) মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেজর (অবঃ) মুহাম্মদ আব্দুস সালাম, উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) মোঃ গোলজার হোসেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো: আব্দুর জব্বার, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো: সিরাজুল ইসলাম প্রমূখ।

