ঢাকাSaturday , 22 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মহাসড়কের পাশে পড়েছিলো যুবকের মরদেহ

Link Copied!

ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে সাড়ে তিনটার দিকে স্থানীয় এক ভ্যানচালক ও এক যাত্রী মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বনচাকি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ শেখ বলেন, আমি একটি ভ্যানে করে বোয়ালমারী বাজারে যাচ্ছিলাম। এসময় ঘটনাস্থলে সড়কের পাশে জিনারি লাগানো এক টুকরো কাঠ দেখতে পেয়ে ভ্যানচালককে থামতে বলি। এ সময় কাঠটি রাস্তার পাশে ফেলতে গেলে মরদেহটি দেখতে পাই। পরে স্থানীয়দের খবর দেই।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল সিকদার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহটি এলাকার কারো নয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা সার্কেল) মো. আজম খান জাগো নিউজকে বলেন, আমি এই পথে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলাম। পথে লোকজনের জটলা ও বিষয়টি জানতে পারি। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো গাড়ী দুর্ঘটনা অথবা হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।