ঢাকাThursday , 20 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Link Copied!

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সিরাজুল হক, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সি, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।