ঢাকাThursday , 20 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে তারেক রহমানের পক্ষে সহায়তা প্রদান

Link Copied!

মোংলার দক্ষিণ চিলা এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে একটি বসত ঘর। বুধবার রাতে বৈদ্যুতিক সট-সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যায় মোঃ তৈয়বুর রহমানের ঘরটি। আগুনে কোন কিছুই অবশিষ্ট নেই, পুড়ে গেছে সবই। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যান পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত তৈয়বুর রহমানের হাতে নগদ টাকা, কাপড়, চাল, তেল, ডালসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন জুলফিকার আলী। এছাড়া তৈয়বুরের পরিবারের জন্য নতুন একটি ঘর তৈরি করে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। আর এ ঘর নির্মাণে স্বেচ্ছায় শ্রম দিবেন চিলা ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল। ইতিমধ্যে তারা সেখানে কাজও শুরু করেছেন। জুলফিকার আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদাণ করা হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নতুন একটি ঘর নির্মাণ করে দেয়া হবে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদারহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।