ঢাকাThursday , 20 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে হেলেন জেরিন খানের অঙ্গীকার

Link Copied!

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর শহরে আয়োজিত র‌্যালি ও সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন। মাদারীপুর প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরমুগুরিয়ায় শেষ হয়। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ভিপি সারোয়ার হোসেন, সাবেক যুবদল নেতা রুবায়েদ হোসেন দুলালসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।” তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান দেশকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত জীবনকে বাজি রেখে কাজ করছেন। তাদের নেতৃত্বই আমাদের অনুপ্রেরণা।” ত্যাগের রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা ভোগের রাজনীতি নয় ত্যাগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য মাঠে রয়েছি। জনগণের অধিকারের জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। মাদারীপুর-২ আসনকে নিরাপদ ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা মাদারীপুর দুই আসনকে একটি সন্ত্রাসমুক্ত নির্বাচনী এলাকা গড়তে চাই যাতে রাতের আঁধারেও মানুষ নিরাপদে চলাচল করতে পারে।”