সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও তার আশির্বাদ পুষ্ট দুর্নীতিবাজ অফিস সহায়ক মহাসিন খানকে অন্যত্র বদলির দাবীতে সকল প্রকার রেজিস্ট্রেশন কার্যক্রম বিরত রাখার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সদস্যগণ। এ ঘটনায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও অফিস সহায়ক মহসিন খানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ইতমধ্যে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক দুর্নীতিবাজ (অনেক আগেই বদলীর মেয়াদ উর্ত্তীর্ণ হওয়া) মহসিন খান প্রকাশ্যে রেজিস্ট্রি অফিসে দুর্ণীতির আখড়া খুলে বসেছেন। তার দুর্ণীতির হাত থেকে রেহাই পাচ্ছেন না সদর দলিল লেখক সমিতি ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত রেজিস্ট্রেশন সেবা নিতে আসা সাধারণ জনগণ ও ভূক্তভোগীরা। সাধারণ জনগণ এবং সদর থানা এলাকার সেবা গ্রহনকারী জনগণ দুর্ণীতিবাজ মহসিনের হাতে জিম্মি হয়ে পড়েছে। এ ঘটনায় সাতক্ষীরা দলিল লেখকদের পক্ষ থেকে গত ইংরেজী ২৮/১০/২০২৫ তারিখে অফিস সহায়ক মহসিন খানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাতক্ষীরা জেলা রেজিস্টার বরাবর লিখিত অভিযোগ করা হয়। সেই মোতাবেক গত ১৭ নভেম্বর জেলা রেজিস্ট্রার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মৌখিক আশ্বাস দিলে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ মৌখিক আশ্বাস পেয়ে ফিরে আসেন। কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে জেলা রেজিস্ট্রার দুর্নীতিবাজ অফিস সহায়ক মহসিন খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন এবং তিনি আই,আর,ও সুপারিশের কারণে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না বলে দলিল লেখকগণকে অবাগত করেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, মহসিন জেলা রেজিস্ট্রারের একজন আদায়কারী। তার মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা জেলা রেজিস্ট্রার গ্রহণ করে থাকে। এরপর ১৮ নভেম্বর দলিল লেখক সমিতি এক সভা আহ্বান করেন। সভায় ১০০ জন দলিল লেখকদের মধ্যে ৮৬ জন দলিল লেখকরা উপস্থিত থেকে পুনরায় জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার স্বরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে অফিস সহায়ক মহসিন খানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পুনরায় অনুরোধ করলে জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) এবার আই,জি,আর এর রেফারেন্স দিয়ে অফিস সহায়ক মহসিন খানকে অন্যত্র বদলি না করতে নির্দেশ দিয়েছেন বলে সাফ জানিয়ে দেন এবং দলিল লেখক সমিতির নেতৃবৃন্দকে অপমান অপদস্ত করে সেখান থেকে বের করে দেন। এরপর দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ গত ১৮ নভেম্বর বেলা বারোটায় পূণরায় একটি সভা আহ্বান করে। সভায় উপস্থিত লেখকদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয় যে, দুর্নীতিবাজ মহসিন খান ও তার প্রশয়দাতা জেলা রেজিস্টার হাফিজা হাকিম রুমাকে অন্যত্র বদলি না হওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কার্যত্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, দুর্ণীতিবাজ মহসিন খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাইপো পরিচয় দিয়ে দীর্ঘদিন রাজত্ব চালিয়েছেন। তার বাড়ি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্রাহ্মণবাড়িয়া জেলার একই এলাকায়। তার তদবিরেই মহসিনের চাকরি হয় বলে একাধিক সূত্রে জানা গেছে।

