ঢাকাWednesday , 19 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে নির্বাচনে শতভাগ আশাবাদী অ্যাড. দীপেন দেওয়ান

Link Copied!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসনে ধানের শীষের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে আশাবাদী বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে “যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বিএনপির পক্ষে গণজোয়ার এসেছে। আমরা বিএনপি পরিবার সকলেই ঐক্যবদ্ধ আছি” বলে মন্তব্য করেন তিনি। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সুশোভন দেওয়ান আগা, বাবুল আলী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল এবং ১০ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।