ঢাকাWednesday , 19 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় কোডেক- এনগেজ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বাস্তবায়নে এনগেজ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর সকাল দশটায় উপজেলা বিআরডিবির হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা) মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই , উপজেলা পল্লী উন্নয়ন‌ উন্নয়ন কর্মকর্তা লাবনী আক্তার ও সাংবাদিক নইন আবু নাঈম তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি। কর্মশালায় ৪ বছর মেয়াদি এনগেজ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি ও অংশীজনদের করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এনগেজ প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার বিশ্বাস।