ঢাকাWednesday , 19 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩ জন আটক

Link Copied!

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৩৮১ থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে ‘উদয়পুর মাহাতবস্তি’ এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন রেজাউল , পিতা মৃত নুর মোহাম্মদ, গ্রাম হরিণমারী; আলী হোসেন , পিতা মৃত আব্দুল মজিদ, গ্রাম পাড়িয়া ইউনিয়ন; হাকিম , পিতা মৃত ছাবের আলী, গ্রাম হরিণমারী। ৩ জনই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। বিজিবি সুত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। ৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির এ অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন‌।