ঢাকাMonday , 17 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার (১৭ নভেম্বর) সকালে শহরের কলেজ গেইট এলাকার মন্ত্রী পাড়ার নিজ বাসভবনে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রণেল চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক মেম্বার, সাংগঠনিক সম্পাদক উথোয় মং মারমা, কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পাসহ কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়বেন। আপনারা ঐক্যবদ্ধভাবে দীপেন দেওয়ানকে ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকবেন। আপনারা ধানের শীষের কাণ্ডারী দীপেন দেওয়ানকে নির্বাচিত করতে পারলে দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়া রাঙামাটিবাসীর জন্য সর্বোচ্চ উন্নয়ন করবেন বলেও জানান বক্তারা।