ঢাকাSunday , 16 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Link Copied!

মাদক কে না বলুন, ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলুন এই শ্লোগানে মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী এবং গাইবান্ধা সদর থানায় অভিযোগ দেয়ার পরেও চিহ্নিত ব্যবসায়ীদেরকে গ্রেফতার না করে প্রশাসনের নিরব ভূমিকা পালন করেছে।
গাইবান্ধা জেলা শহরের মাস্টারপাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী সাদ মাহমুদ সৈকতকে গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল ভি-এইড রোডস্থ ভি-এইড মসজিদ থেকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত রাস্তায় দাড়িয়ে এলাকার সাধারণ মানুষ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আলহাজ্ব আবুল কাশেম, শিপন মিয়া, ভারতী রানী, উজ্জল সরকার, জাকির হোসেন, আঃ ছাত্তার মিয়া, ফয়সাল আহমেদ, ইমরান খান বাবু, রিয়ন মিয়া, সুজন কুমার প্রমূখ।