ঢাকাSunday , 16 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা-২ সদর আসনে মহিলা দলের মতবিনিময় সভা

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উপলক্ষে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও পৌর মহিলা দল এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু এবং প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা।
সদর উপজেলা মহিলা দলের সভাপতি সুলতানা খন্দকার মনির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হানিফ বেলাল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক মাধবী সরকার।
প্রধান অতিথি আনিসুজ্জামান খান বাবু বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গেছে। এদেশে নতুন করে আর কোন স্বৈরাচারের স্থান নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে।