ঢাকাSunday , 16 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লংগদুতে ধানের শীষের প্রচারণায় অ্যাড. দীপেন দেওয়ান

Link Copied!

রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সাথে লংগদু উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকালে মাইনী বাজার মাঠে এই মতবিনিময় সভা জনসভায় রুপান্তর হয়। লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ সময় রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নাছির উদ্দীন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক শফিউল আজম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, গত ১৭বছর আওয়ামিলীগ পাহাড় পরিমান দুর্নীতি করে পার্বত্য এই অঞ্চল কে অন্ধকারে রেখেছিল। আমরা এর আগেও বাংলাদেশে ব্যপক উন্নয়ন করেছি। আগামীতে সরকার গঠন করলে রাঙামাটির প্রতিটি পাড়া মহল্লায় ব্যপক উন্নয়ন করব। আমরা রাঙামাটির সাথে নানিয়ারচর থেকে লংগদু সড়ক নির্মাণ করে নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার চিত্র বদলে দিতে চাই।