ঢাকাTuesday , 11 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সানজিদা ইসলাম তুলির সঙ্গে মিরপুরের সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সম্ভাব্য প্রার্থী ও গুমবিরোধী সংগঠন ‘মায়ের ডাক’ এর প্রধান সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলির সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক ছাত্র ঐক্যের (৯০ দশক) নেতারা। এ সময় তারা আগামী সংসদ নির্বাচনে সাজিদা ইসলাম তুলিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

গত রোববার রাতে রাজধানীর নাখালপাড়ার শাহিনবাগে প্রার্থীর বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইকবাল শামসী, জহির উদ্দিন আহমেদ সোহেল, রোকনি দুলাল, মামুনুর রশি অপু, শাহ আলম প্রমূখ।