ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগের পর ধানমন্ডিতে থাকবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Link Copied!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর রাজধানীর ধানমন্ডি এলাকায় বসবাস করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। সেই জায়গা থেকেই যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া।
তিনি আরও বলেন, নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না, দেশের নাগরিক বা ভোটার হলেই হয়। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়।