ঢাকাSunday , 2 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীর কি পুরুষের চেয়ে বেশি ঠান্ডা লাগে

Link Copied!

ভোরবেলা হঠাৎ পায়ে ঠান্ডা স্পর্শে চমকে ওঠেন শাওন। একদিকে ফ্যান চালিয়েও গরম লাগছে শাওনের, অন্যদিকে স্ত্রী জিনিয়া ভোরবেলা চাদর গায়ে দিয়েও একটু উষ্ণতার খোঁজে ঠান্ডা পা-জোড়া এগিয়ে দিয়েছে শাওনের পায়ের কাছে।
আপনার জীবনেও কি এই একই ঘটনা ঘটছে? সিনেমা-নাটকে নায়কের জ্যাকেট খুলে নায়িকার শীত নিবারণের দৃশ্য আমরা সবাই দেখেছি। বেশ রোমান্টিক একটি মুহূর্ত। তবে জানেন কি এর পেছনে আছে বিজ্ঞান? নারীদের ঠান্ডা লাগার অনুভূতি প্রাকৃতিকভাবেই পুরুষের চেয়ে বেশি। কিন্তু কেন?
১. কম মাংসপেশি, কম উষ্ণতা
পুরুষদের তুলনায় মেয়েদের মাংসপেশি কম থাকে, আর মাংসপেশি কাজের সময় উষ্ণতা তৈরি করে। তাই মেয়েরা কম পেশি থাকার কারণে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়। ফলে হাত ও পা আগে আগেই ঠান্ডা হয়ে যায়।
২. চর্বি বেশি থাকলেও হাত-পা ঠান্ডা
মেয়েদের শরীরে তুলনামূলকভাবে চর্বি বেশি থাকে, যা মূলত শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে উষ্ণ রাখে। কিন্তু এটি ত্বককে গরম করতে পারে না, তাই হাত-পা ঠান্ডা অনুভূত হয়।
৩. রক্তসঞ্চালন ও হরমোন
মেয়েদের শরীর শীতকালে প্রথমে জরুরি অঙ্গগুলোকে রক্ষা করে, ফলে হাত-পা পর্যন্ত রক্ত পৌঁছায় কম। এর সঙ্গে হরমোন যেমন এস্ট্রোজেনও যুক্ত থাকে, যা রক্তনালী সংকুচিত করতে পারে। তাই ঠান্ডা আরও বেশি লাগে।
৪. ধীর মেটাবলিজম
মেয়েদের মেটাবলিজম তুলনামূলকভাবে ধীর। অর্থাৎ শরীরের অভ্যন্তরীণ ‘ইঞ্জিন’ ধীর গতিতে কাজ করে, তাই কম উষ্ণতা তৈরি হয়। সেই কারণেই যে ঘর একজন পুরুষের জন্য আরামদায়ক, তা নারীর জন্য ঠান্ডা মনে হতে পারে।
৫. ঠান্ডা মানে দুর্বলতা নয়
মেয়েরা সহজে ঠান্ডা অনুভব করে তা মানে শরীর দুর্বল বা কম শক্তিশালী নয়। বরং এটি শরীরের প্রাকৃতিক রক্ষাকৌশল — এভাবে নারীর শরীর শক্তি সংরক্ষণ করে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করে। এটাই নারীর বায়োলজি।