নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ওই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বুয়েটের উপাচার্য নজরুল ইসলামের মেয়াদ শেষ হয় গত ৩১ আগস্ট। এর পর থেকে পদটি শূন্য ছিল। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে উপাচার্য করা হয়, যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম । আগামী চার বছরের জন্য খালেদা একরামকে নিয়োগ দেয়া হয়েছে।


