ঢাকাMonday , 18 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছরের আন্দোলন ৫ আগস্ট স্বৈরশাসক মুক্ত বিজয় অর্জন করেছে জনগণ- ফিরোজ মোহাম্মদ লিটন

Link Copied!

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষ্যে গত ৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুর দুইটায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রগতিশীল জাতীয়তাবাদী দল- পিএনপির উদ্যোগে দলের মহাসচিব আহমেদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর দুর্নীতি দুঃশাসন হামলা মামলা নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদের গণতান্ত্রিক শাসন ও জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবির আন্দোলনে ছাত্রদের কোটা ও বৈষম্য বিরোধী দাবির আন্দোলন জনগণের পূর্ণ সমর্থনে ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত হয় দেশ। বিনিময়ে আমরা হারিয়েছি আবু সাইদের মত বীরদের গুলিবিদ্ধ হয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এম এ আরিফের মত হাজার হাজার বীর যোদ্ধারা। আমরা আমাদের দলের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে দেশ প্রেমিক বীর সহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আহত বীর যোদ্ধাদের প্রতি সহানুভূতি ও বিজয়ের সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি।
ফিরোজ মোহাম্মদ লিটন আরো বলেন, জনগণ ১৬ বছর ভোটাধিকার বঞ্জিত, ন্যায়বিচার সুশাসন নারীদের সুরক্ষা সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করে আসছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের পূর্ণ গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করা, গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে আন্দোলনরত সকল রাজনৈতিক দলকে সম মূল্যায়নের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন কিন্তু বর্তমান সরকারের বৈষম্য আচরণ আমাদের মাঝে পরিলক্ষিত হচ্ছে যা গণতান্ত্রিক রাষ্ট্র বিনিম্মাণে বাধার পরিপন্থী বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, পূর্ণ গণতান্ত্রিক অধিকার ন্যায় বিচার সুশাসনের জন্য যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় রচনা করা হয়েছে একই আচরণ বর্তমান সরকারের কাছে জাতি আশা করছে না। সরকার একটি দলকে জনগণের অর্থ ব্যয় করে প্রতিষ্ঠা করার যে হীন চেষ্টার পথ বেছে নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত আমরা আশা করব সরকারের এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব পরিহার করে জনগণের কল্যাণে পরিচ্ছন্ন সিদ্ধান্ত গ্রহণে সফল হবেন অন্যথায় গণবিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সালাম উদ্দিন ঠাকুর, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, জিয়াউর রহমান হীরা,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন প্রমূখ।