ঢাকাThursday , 7 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

Link Copied!

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশ আজ লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাস, রাহাজানির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আজ বিকাল ৫টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কারাইলে পল্লীবন্ধু পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন সময় সরকারী মদদে জাতীয় পার্টিকে খন্ডিত করা হয়েছে। কিন্তু, হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শে জাতীয় পার্টি কখনো দূর্বল হয়নি। আজও জিএম কাদের এর নেতৃত্বে তৃণমূলের প্রতিটি ইউনিট এবং নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধ আছে। এই সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শেরীফা কাদের, আলমগীর সিকদার লোটন, শামসুন নাহার বেগম, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস। পল্লীবন্ধু পরিষদ এর আহ্বায়ক এ্যাড. ড. আজহারুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাইফুর রহমান ইমন এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, এম নুরুজ্জমান জামান, জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব এমএ হান্নান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুগ্ম দফতর সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির শাওন, উজ্জ্বল চাকমা, পল্লীবন্ধু পরিষদ এর এসএ সাদেক, হাজী আরিফ, মোঃ আলমগীর, নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।