জাতীয় পার্টি কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সাথে বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ সুপ্রীম পার্টির যুগ্ম মহাসচিব সোহেল সামাদ বাচ্চু। তারা পারস্পারিক শুভেচ্ছা বিনিময় ও দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক।

