ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ফখরুলের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে’

দৈনিক পাঞ্জেরী
September 11, 2014 11:16 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বীরউত্তম খাজা নাজিমউদ্দিন মিলনায়তেন বালাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Fakhrul-hassanহাছান মাহমুদ বলেন, ‘২০ দলীয় জোটে অনেক দল আছে যারা আল কায়দার প্রশিক্ষণ প্রাপ্তদল। আল কায়দার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে এই দলগুলো জড়িত ছিল।’

তিনি বলেন, ‘২০০১ সালের ১১ সেপ্টেম্বর যে জঙ্গিগোষ্ঠী আমেরিকায় হামলা চালিয়েছিল সেই জঙ্গিগোষ্ঠী বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার আশ্রয়-প্রশ্রয়ে বাংলাদেশে সক্রিয় আছে।’

হাছান মাহমুদ বলেন, ‘জঙ্গিগোষ্ঠীকে প্রতিহত করতে হলে তাদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের প্রতিহত করতে হবে। তাদের প্রতিহত করতে না পারলে জঙ্গিবাদকে প্রতিহত করা যাবে না।’

সাবেক এ বনমন্ত্রী বলেন, ‘মির্জা আব্বাস বলেছেন, তাদের ১শ কর্মীকে মাঠে নামতে দিতে। তাদের তো আমরা এক হাজার কর্মীসহ মাঠে নেমে সমাবেশ করতে দিয়েছি। তাহলে আপনারা কেন ১শ কর্মী চাচ্ছেন। ১শ কর্মী নয় আপনারা চাচ্ছেন ১শ সন্ত্রাসী নামাতে। আপনারা ১ হাজার কর্মী নিয়ে মাঠে নামেন কিন্তু ১শ সন্ত্রাসী নিয়ে মাঠে নামবেন না।’

তিনি বলেন, ‘ইসলামী ছাত্র শিবিরকে বেগম খালেদা জিয়া তার আঁচলের তলায় নিয়ে আছেন। এ জন্য ইসলামী ছাত্র শিবির শিক্ষকদের লাঞ্ছিত করার সুযোগ পাচ্ছে।’

সংগঠনের উপদেষ্টা সোহরাব হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি মো. জিন্নাত আলী জিন্নাহ, উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, কৃষক লীগের সভাপতি এমএ করিম প্রমুখ।