ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হলো ব্লাড ক্যানসার সেন্টার

Link Copied!

ব্লাড ক্যানসার ও রক্তরোগ বিষয়ক সেবা দিতে মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হয়েছে ‘হেমাটোলজি ও ব্লাড ক্যানসার সেন্টার’। মঙ্গলবার (২৭ মে) ব্লাড ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে হাসপাতালটি সহানুভূতির সঙ্গে রোগীদের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এ সেন্টারটির যাত্রা শুরু করে। ব্লাড ক্যানসার ও রক্তরোগ সম্পর্কিত রোগীরা সাশ্রয়ী মূল্যে এখান থেকে প্রায় সব ধরনের সেবা পাবেন। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। তিনি বলেন, ‘‘শুরুতে শনাক্ত হলে ব্লাড ক্যানসার থেকেও আরোগ্য লাভ করা যায়। শিশুদের ব্লাড ক্যানসার (এএলএল) ৮০ শতাংশ পর্যন্ত আরোগ্য লাভ করে, প্রয়োজন যথাযথ চিকিৎসা ও সেবা। বাংলাদেশে ক্রমাগতভাবে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে, প্রতি লাখে ১১৪ জন ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ২০৫০ সালের মধ্যে এখনকার চেয়ে দ্বিগুণ মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। ক্যানসারকে থামাতে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। রোগ নির্ণয় করতে হবে।’’ মুনাফা নয়, সেবাই প্রথম এই স্লোগানকে প্রাধান্য দিয়ে ইনসাফ বারাকাহ হাসপাতাল প্রতিষ্ঠিত। এই লক্ষ্যে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় এখানে ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে।