ঢাকাWednesday , 28 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআরবি হাসপাতালে হেপাটাইটিস সচেতনতা মাস উদযাপন

Link Copied!

রাজধানীর পান্থপথে অবস্থিত বিআরবি হসপিটালস-এর হেপাটাইটিস সচেতনতা মাস ২০২৫ ও অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর লেখা বই লিভার জানুন এবং ভালো থাকুন বইটির উপস্থাপনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৭ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন দেশ বরেণ্য হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জন ও বাংলাদেশের লিভার ট্রান্সপ্ল্যান্টের পথিকৃত অধ্যাপক মোহাম্মদ আলী, চিফ কনসালটেন্ট- হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিগ্রেডিয়ার জেনারেল ডা. জামিল আহমদ (অবসরপ্রাপ্ত), পরিচালক-মেডিকেল সার্ভিসেস, বিআরবি হসপিটালস লিমিটেড। হেপাটাইটিস সচেতনতা মাস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে হসপিটালের বিভিন্ন বিভাগের চিফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের প্রধান এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হেপাটাইটিস সচেতনতা মাসে মানুষকে হেপাটাইটিস সম্পর্কে সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করেন, যাতে সঠিক সময়ে রোগ নির্নয় করে চিকিৎসার মাধ্যমে সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। এছাড়া বক্তারা অধ্যাপক ডা. মোহাম্মদ আলীর লেখা বই “লিভার: জানুন এবং ভালো থাকুন” এর প্রশংসা করে বলেন বইটি সাধারণ মানুষদের মধ্যে হেপাটাইটিস রোগ সম্বন্ধে বিস্তারিত ধারণা দেবে এবং সচেতন হতে সাহায্য করবে।