ঢাকাTuesday , 13 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোথায় লুকিয়ে ছিলেন মমতাজ?

Link Copied!

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ডিবি সূত্রে জানায়, ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত সাড়ে ১১টার দিকে ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন মমতাজ বেগম। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ও নিজদলের নেতা দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। পরাজয়ের পর থেকে এলাকায় তেমন দেখা যায়নি তাকে। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও ছিলেন নিষ্ক্রিয়। তবে তিনি সংগঠনের সিংগাইর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে ছিলেন। এর আগে তিনি ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে প্রথমবার জাতীয় সংসদে প্রবেশ করেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন।