ঢাকাSunday , 11 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য বিএনপির সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল চালক দল

Link Copied!

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল। রবিবার (১১ মে) গুলশান-২ এর ওয়েস্টিন হোটেলে সাক্ষাৎ করে এম এ মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি। এ সময় চালক দলের সভাপতি জসীম উদ্দিন কবির বলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক আমাদের চালক দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার জন্য সম্মতি দিয়েছেন। তাই আমরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফজলে করিম সাগর, সাংগঠনিক সম্পাদক মো. লিটন বেপারী, সহ-সভাপতি মো. সজল খান সুজন ও মুন্সিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।