ঢাকাWednesday , 7 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন বিভাগের অভিযানে ঈদগাঁওতে ৮০ শতক জমি দখলমুক্ত

Link Copied!

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বনবিট এলাকায় অবৈধভাবে জবরদখলে রাখা ৮০ শতক জমি দখলমুক্ত করেছে বনবিভাগ। বুধবার (৭ মে) সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয় ঈদগাঁও উপজেলার অন্তর্ভূক্ত ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ায় সংরক্ষিত বনভূমি এলাকায়। নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ সময় সর্তকীকরণ সাইনবোর্ডও ঝুলানো হয়েছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন ও সহকারী বন সংরক্ষক শীতল পালের নির্দেশে তার আওতাধীন বনবিটের কর্মীরা অভিযানে অংশ নেন। রেঞ্জ কর্মকর্তা আরো বলেন, দখলমুক্ত সংরক্ষিত বনভূমি বনায়নের জন্য নির্ধারণ করা হয়েছে। এ জমিতে চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন বনজ ও বিলুপ্ত প্রজাতির চারা রোপণ করা হবে।