ঢাকাWednesday , 7 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় অপহরণের ৩দিন পর পল্লি চিকিৎসক উদ্ধার

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরিকুল ইসলাম (৩০) নামের এক পল্লি চিকিৎসক অপহরণের শিকার হয়। অবশেষে অপহরণের ৩দিন পর র্যাবের সহযোগিতায় বগুড়া থেকে তাকে উদ্ধার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১০ টার দিকে গাইবান্ধা এডিশনাল এসপি বিদ্রোহ কুমার কুন্ড সাদুল্লাপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত তরিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। এর আগে সোমবার দুপুর ২ টার দিকে বগুড়ার কোতয়ালী থানাধীন নিশিন্দারা এলাকা থেকে তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে এডিশনাল এসপি বিদ্রোহ কুমার কুন্ড বলেন, অপহরণ সংক্রান্ত সাদুল্লাপুর থানায় একটি মামলা হলে এ থানা পুলিশ কর্তৃক র্যাবের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নিশিন্দারা এলাকা থেকে অপহৃত ভিকটিম তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।