ঢাকাWednesday , 7 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গ্যাস ট্যাবলেটে’ যুবদল নেতার পুকুরে অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার মাছের পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত যুবদল নেতার নাম বেনজির আহমেদ বাচ্চু। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুবদল বেনজির আহমেদ বাচ্চু অভিযোগ করেন, আমার তিনটি চাষের পুকুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলেছ। তিনটি পুকুরে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খবর পেয়ে তেকালা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।