জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় বাংলাদেশের ১৯ টি উপকূলীয় জেলার মধ্যে বাগেরহাট জেলা উল্লেখযোগ্য। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই এলাকার প্রাণ ও প্রকৃতির বিপুল পরিমাণ অতি সাধন হচ্ছে প্রতিনিয়ত। বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে ৩টি উপজেলা নদী ও সুন্দরবন ছোয়া। এর মধ্যে শরণখলা উপজেলা অন্যতম। ১৫০.৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শরণখোলা অবস্থিত। এর মধ্যে ৭৮.৪২ বর্গ কিলোমিটার জুড়ে সুন্দরবন। দারিদ্র সীমার নিচে বসবাসকারী সংখ্যা ২৪. ৯৬।দারিদ্রতার মূল কারণ প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগ। ২০০৭ সালের সিডর ও ২০০৯ সালের আইলায়এই উপকূলী এলাকায় বাস্তচ্তুত হয়েছে প্রায় ১০ হাজার পরিবার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। সুতরাং এই এলাকার টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা চাহিদা ভিত্তিক বরাদ্দ। এ বিষয়ে ৪ নং সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজীব বলেন, সরকার চাইলে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভূত সমস্যার টেকসই সমাধান করতে পারে। ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ে সিএসও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে ওয়ার্ড সভা, বাজেট সভা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে। সিএসও নেটওয়ার্ক সদস্য সালমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সিভিল সোসাইটির অর্গানাইজেশনে সদস্যগণ মিলেমিশে কাজ করলে সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব। শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশফাক হোসেন বলেন, প্রচুর পরিমাণে লবণাক্ত পানি ব্যবহারের ফলে শরণখোলা উপজেলা নারীরা বন্ধ্যাতার দিকে এগিয়ে যাচ্ছে এবং পুরুষরা হচ্ছে বাবা হারা। এ ছাড়া এলাকার মানুষ পেটে পীাড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা বলেন, সরকারের সমন্বিত পরিকল্পনা ছাড়া উপকূলীয় অঞ্চলের মানুষের জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা সৃষ্টি হচ্ছে তা সমাধান করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার নারী জনগোষ্ঠী। লবণাক্ততা সুপেয় পানির অভাব নারীদের বিভিন্ন সমস্যায় ফেলে দিচ্ছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করনের মাধ্যমে ও বিভিন্ন কৌশল অবলম্বন করলে এ সমস্যার থেকে সমাধান পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

