কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ মে সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে আলোচনার মাধ্যমে সভার সম্মতিক্রমে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি পদে আসাদুজ্জামান, সহ-সভাপতি পদে আশরাফুল, আবুল কালাম আজাদ, বাদল হোসেন, সাধারণ সম্পাদক পদে রশিদুন নবী, সহ-সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, এরশাদুল হক, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মমিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আতাউর রহমান, অর্থ সম্পাদক পদে মমিনুল ইসলাম মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আলমগীর হোসেন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে আজমেরী বেগম, পরিকল্পনা উন্নয়ন সম্পাদক পদে ওবায়দুল, কার্যকরী সদস্য পদে আনোয়ারুল, মোছাঃ নাছরিন, মোছাঃ কামরুনাহার, ফরিদুল নির্বাচিত হয়েছেন।

