ঢাকাTuesday , 6 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

Link Copied!

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৫ মে) সোমবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাচাকী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ২ টি একনলা বন্দুক, ১ টিশর্ট গান, ১ টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরীর সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯ টি দেশীয় অস্ত্র, ৪ টি কুড়াল, ৭ টি করাত, ১০ টি রড, ৫ টি হাতুড়ি, ১ টি সোলার, ২৮ টি মোবাইল, ১১ টি ওয়াকি টকি চার্জার এবং ২ টি কাঠের নৌকাসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ ধরনের সাড়াঁশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।