ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

১৬ মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ক তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকালে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে জেলা পরিষদের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এ সময় বাগেরহাট জেলার ১২টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ।তিনি ১৬ মে খুলনার সেমিনার ও ১৭ মে সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের অধিকার প্রতিষ্ঠায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খুলনা বিভাগীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।