রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বৃহস্পতিবার সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিকেল তিনটায় শুরু হবে এই সমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জোটের নেতারা এতে বক্তব্য দেবেন।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেয়ার যে উদ্যোগ নিয়েছে সরকার তার প্রতিবাদেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এতে সভাপতিত্ব করবেন।
এদিকে, পুলিশ শর্তসাপেক্ষে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দিয়েছে বলে জানা গেছে।
একই দাবিতে বুধবার সারা দেশে সমাবেশ করে বিএনপি।


