ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মদ্যপানে ২ যুবকের মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিবেদক

জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় অতিরিক্ত চোলাই মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও চারজন।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। মৃত হাসান কালীগঞ্জের মাজুখান এলাকার আক্কাছ আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

BODY

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রতনপুর গ্রামে একটি বাড়িতে বসে ছয় যুবক চোলাই মদ্যপান করে। অতিরিক্ত মদপানে বৃহস্পতিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলে হাসান নামে এক যুবকের মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় অজ্ঞাত অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় চারজন অসুস্থ হলে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক রাজিব জানান, অতিরিক্ত মদ পানেই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।