ঢাকাWednesday , 10 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

দৈনিক পাঞ্জেরী
September 10, 2014 12:47 pm
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ ছাত্রদলকর্মীদের মারধর করার মামলায় নারায়ণগঞ্জ সদর থানা জামায়াতের ১৮ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার বাপ্পী স্মরণি রোড এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয় । টিটু বাপ্পী ওই এলাকার হিরা মিয়ার ছেলে।

Narayanganj-student

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গত ৩০ আগস্ট বিএনপির দলীয় কর্মসূচি পালনকালে জামায়েতে ইসলামী ও সহযোগি সংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের জেলা আহবায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ কয়েক নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। ওই ঘটনায় ছাত্রদলকর্মী শাহেদ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় টিটুকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ছাত্রদল-শিবিরের ওই সংঘর্ষে সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সাহেদ, দীপ্তসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয় ওই হামলায়। পরে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করে ছাত্রদলকর্মী সাহেদ আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।