ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিবন্ধন ফিরিয়ে পাওয়া জামায়াতের সাংবিধানিক অধিকার: বুলবুল

Link Copied!

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতের বাতিলকৃত নিবন্ধন ফিরিয়ে পাওয়া সাংবিধানিক অধিকার। তবে অন্যায়ভাবে ও বেআইনীভাবে রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়। তবে বাতিলকৃত নিবন্ধন ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার (২৪ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। এছাড়াও জামায়াত দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু জার গিফারী, সেক্রেটারি আবু বকর, সহ-সেক্রেটারি আবুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা আমির আব্দুল আলীম, সেক্রেটারী গোলাম রাব্বানীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।