ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের হুমকি
ময়মনসিংহের ভূমি কর্মকর্তাকে শোকজ

Link Copied!

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। রোববার (১৫ নভেম্বর) সকালে তাঁকে শোকজ করা হয়। জেলা প্রশাসক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও দেখে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ভূমি অফিসে যান আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান। এ সময় নায়েব আবুল কালাম তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।