ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে দুদকের অভিযান
নামজারিতে ১০ হাজার টাকা ঘুস দাবি

Link Copied!

শরীয়তপুরের ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে নামজারির জন্য ঘুস গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে কনেশ্বর ভূমি অফিসে এ অভিযান পরিচালিত হয়। দুদক জানায়, অভিযান চলাকালে ভুক্তভোগী সেবাগ্রহীতা, অভিযুক্ত ভূমি কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সংগ্রহ করতে চেষ্টা করে অভিযান পরিচালনাকারী দুদক টিম। এক পর্যায়ে ঘুস গ্রহণের বিষয়টি দুদক টিমের কাছে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী মো. আওলাদ হোসেনের অভিযোগ ছিল, জমি ক্রয় পরবর্তী নামজারির জন্য আবেদন করে চার মাস ধরে কনেশ্বর ইউনিয়ন ভূমি কর্মকর্তার পিছে তাকে ঘুরতে হয়। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে জমির নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে আবেদনকারী আওলাদ হোসেনের কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় কনেশ্বর ইউনিয়নে দায়িত্বরত ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ। বিষয়টি জানাজানি হলে ডিসিআর বাবদ ৩০০ টাকা রেখে অবশিষ্ট ১০ হাজার ২০০ টাকা আবেদনকারীকে ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ওই ভূমি কর্মকর্তা। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন জানান, অভিযানকালে ঘুস গ্রহণ এবং পরবর্তীতে তা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইন ও বিধি অনুযায়ী অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য সুপারিশ পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।