ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যাদুর্গতদের সহায়তার বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটি গঠন

Link Copied!

দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত মানুষদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করার উদ্দেশ্যে ৮ সদস্য বিশিষ্ট্য একটি ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ৮ সদস্য বিশিষ্ট ত্রাণ সংগ্রহ কমিটি- আহ্বায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন, সদস্য সচিব আব্দুস সালাম আজাদ, সদস্য আফরোজা আব্বাস, ডা. পারভেজ রেজা কাকন, কৃষিবিদ হাসান জাফির তুহিন, রেজাউল করিম পল, ইয়াসিন আলী এবং আবু আফসান মো. ইয়াহিয়া। এই কমিটি দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্কারী বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে। দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণ সামগ্রী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য আহ্বান জানানো হয়।