ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে সকল বৈষম্য আমরা নিরসন করবো: নিরব

Link Copied!

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নিরব বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই ভাই ভাই। বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে যেসব কথা বলছেন, এটা একটা চক্রান্ত। বাংলাদেশ থেকে সকল বৈষম্য আমরা নিরসন করব। শনিবার (২৪ আগস্ট) কাফরুলে একটি মন্দির পরিদর্শনকালে হিন্দু সম্প্রাদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারতে পালিয়ে গিয়েও স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নতুন ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে জানিয়ে নিরব বলেন, আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে যে, জনগণের ভোটকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার কোন নব্য ফ্যাসিবাদ এসে উপস্থিত হচ্ছে কিনা। সেদিক থেকে সকলকে সজাগ থাকতে হবে। এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বিপদে পড়বো। এক ফ্যাসিবাদকে পরাজতি করেছি আমরা। নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে সেজন্যে আমাদেরকে সজাগ থাকতে হবে। কাফরুল থানা বিএনপি আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুলের  সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রুহুল আমিন আকিল সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।