ঢাকাThursday , 22 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির দুর্নীতিবাজ সাবেক এমপিদের গ্রেপ্তার দাবি ড. নাসেরের

Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুসহ দলটির দুর্নীতিবাজ এমপিদের অবিলম্বে গ্রেপ্তার করে তদন্তপূর্বক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তৃণমূল জাতীয় পার্টির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের। বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি এই দাবি জানান। লিখিত বক্তব্যে ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, গত ১৬ বৎসর ফ্যাসিস্ট, খুনি হাসিনা সরকার ক্ষমতার সময় জাতীয় পার্টি এমপি, মন্ত্রীরা খুনি হাসিনার অনুগ্রহ নিয়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। খুনি হাসিনার ১৬ বৎসর ক্ষমতায় থাকতে সহায়তাকারী জাতীয় পার্টির গণদুশমনদের তদন্তপূর্বক গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই সব থলের বিড়াল বের হয়ে আসবে। তৃণমূল জাতীয় পার্টি অবিলম্বে এসব গণদুশমনদের গ্রেপ্তার করার দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহাসচিব শামিম ইশতিয়াক চৌধুরী, কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, কো-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুফতি ফেরদৌস খান কোরাইশি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন, আশরাফ উদ্দিনসহ আরও অনেকে।