বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আমির আলীকে দেখতে তার মেরাদিয়ার বাসায় যান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও পৌঁছিয়ে দেন রিজভী আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাঃ আউয়াল, যুবদল নেতা নজরুল ইসলাম ও ছাত্রদল নেতা মিরাজ হোসেন-সহ নেতৃবৃন্দ।

