ঢাকাMonday , 19 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে গণঅধিকার পরিষদের একাংশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ে দলের একাংশের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বৈঠক করেন। এ সময় গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ বিনির্মানে গণঅধিকার পরিষদের ভাবনা ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। আলোচনায় জুলাই থেকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যার তদন্তে ও আগামীর বাংলাদেশ বিনির্মানে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়। এ সময় গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সহায়তা চাওয়া হয়েছে। এ ছাড়াও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সহনশীল, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাসহ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কার্যকরী ভূমিকার কথা বলা হয়েছে।
এ ছাড়া তরুণদের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশে সব ধরনের সহায়তা করবে বলে গণঅধিকার পরিষদকে নিশ্চিত করেছে।