ঢাকাSunday , 18 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 পদত্যাগ করলেন বিএসএমএমইউ’’র ভিসি

Link Copied!

পদত্যাগ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর নিজেই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন তিনি।
রোববার বিকালে ডা. দীন মো. নূরুল হক নিজেই বিষয়টি  গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমি মনে করছি আমার আর এই পদে থাকা উচিত হবে না। তাই নিজেই পদত্যাগপত্র স্বাক্ষর করে মন্ত্রণালয়ে গিয়ে দিয়ে এসেছি। দীন মো. নূরুল হক বলেন, আমি জোর করে থাকতে চাই না, সেটি করা আমার জন্য উচিতও হবে না। এই বিশ্ববিদ্যালয়ে আমি সম্মান নিয়ে এসেছিলাম, সম্মান নিয়েই আমি চলে যাচ্ছি। তবে সবসময় চাইব আমার শুরু করা কাজগুলো যেন সফলভাবে সমাপ্ত হয় এবং এই বিশ্ববিদ্যালয় আরও অনেক দূর এগিয়ে যায়। চলতি বছরের ১১ই মার্চ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি নিয়োগ করা হয়।