ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী সেনসহ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির মামলা

Link Copied!

বিএনপি নেতা হত্যার অভিযোগে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ৩ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে আবেদনটি করেন খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাবুল কাজীর স্ত্রী ফাতেমা বেগম। আবেদনটি মামলা হিসেবে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
অভিযুক্তরা হলেন কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মনির। বাদীর আইনজীবী তৌহিদুর রহমান তুষার বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত। উল্লেখ্য, ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী পুলিশের মারধরে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মারা যান।