ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জ উপজেলা যুবদল নেতা শামীমের নামে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি

Link Copied!

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম হাসান টিটোর নামে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শামীম হাসান টিটো বেশ কয়েক বছর যাবত সুনামের সাথে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
বিবৃতিতে বলা হয় একটি অনলাইন পত্রিকায় “মোড়লগঞ্জে চলছে টিটো বাহিনীর দখলের রাজত্ব” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের প্রীতম ব্যানার্জি নামক এক ব্যক্তি শামীম হাসান টিটোকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন।
শামীম হাসান টিটো শৈশব কাল থেকেই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। তার কোন বাহিনী আছে বলে আমাদের জানা নেই। যতদূর খোঁজ নিয়ে জানা গেছে হোগলাবুনিয়া ইউনিয়নে কোন ঘের নেই। প্রাকৃতিক কারণেই এই ইউনিয়নে মৎস্য চাষ তেমন একটা হয় না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই আওয়ামী সন্ত্রাসী কিংবা তার দোসরেরা শামীম হাসান টিটোর নামে অপপ্রচার চালাচ্ছে। তাছাড়া প্রীতম ব্যানার্জি নামে যে ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি বহু বছর আগে থেকেই প্রবাস জীবন যাপন করেন।
বিবৃতিদাতারা হলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক ফরিদ সিকদার, সদস্য সচিব প্রিন্সিপাল জাহাঙ্গীর আল আজাদ, বিএনপি নেতা, গিয়াস উদ্দিন তালুকদার, মতিউর রহমান বাচ্চু, মশিউর রহমান শফিক, মাস্টার শাহ আলম, প্রফেসর আব্দুল হালিম, আসাদুজ্জামান মিলন, খান বদিউজ্জামান, ডিয়ার হোসেন, দিদার খান।
মোরেলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ, যুবনেতা মোঃ মনিরুজ্জামান, মোঃ শাহ নেওয়াজ রুবেল, আব্দুর রাজ্জাক রাজ, মাসুদ রানা, সুমন খান, রুবেল হোসেন, হাসান শেখ, আসাদুজ্জামান প্রিন্স (বলইবুনিয়া), সোহাগ হোসেন, মিরাজ শিকদার, টুকু শেখ, মিরাজ হাওলাদার, মাস্টার রিপন, সাইদুর রহমান, পিটুল বিশ্বাস, লোকমান হোসেন, এনামুল হক, শামীম তালুকদার, শাহিন মৃধা, মামুন মোল্লা, নাসির উদ্দিন হাওলাদার, শামীম তালুকদার, সাইদুর রহমান সুমনসহ যুবদলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।