ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির উদ্যোগে

Link Copied!

ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করে গণহত্যার সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি। জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনহাট গিয়ে শেষ হয়। সদর থানা বিএনপি’র আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মোহাম্মাদাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আলিম, চকবরকত ইউপি’র সভাপতি আলমগীর হোসেন মাষ্টার, আমদই ইউপি’র সভাপতি গোলাম রব্বানী চৌধুরী, বম্বু ইউপি’র সভাপতি ফিরোজ মন্ডল, ভাদসা ইউপি’র সভাপতি সার্জেন্ট ফরিদ, জামালপুর ইউপি’র সভাপতি মোফাজ্জল হোসেন, পুরানাপৈল ইউপি’র সাধারণ সম্পাদক মাহবুব, দোগাছী ইউপি’র সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ। এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী’র নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মী ও বিএনপি’র সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে। একই সঙ্গে কালাই ক্ষেতলাল আক্কেলপুর পাঁচবিবি বিএনপি নেতাকর্মী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়৷ অপর দিকে ৪ দফা দাবিতে “রেজিস্ট্যাস উইক” কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে রোড মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।