ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল

Link Copied!

দেশব্যাপী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনী হাসিনাসহ তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার প্রাণকেন্দ্র ঘুঘুরাতলী মোড়ে ও উপজেলা সদরে সকল বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান নেয়। বেলা সাড়ে ১১ টায় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মজিবর রহমান শাহের সভাপতিত্বে দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, জেলা পরিষদের সদস্য চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, নুর আলম সরকার দুলু, আকতার হোসেন হামদু, সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ, আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচিতে চিরিরবন্দর উপজেলার বিএনপি, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল ও বিভিন্ন অঙ্গদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলার রাণীরবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা আমীর রাশেদুল হক, আফছার আলী, লুৎফর রহমান, মকবুল হোসেন মুন্সী প্রমূখসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা সকাল ১০ টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।