ঢাকাThursday , 15 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা অভিযোগ

Link Copied!

টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে মোতালেব হোসেন (৪৫) নামের এক কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা অভিযোগ উঠেছে ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত মোতালেব ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও অশ্লীল টিকটক করতেন। বুধবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে সে এক বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে ১০/১৫জন অস্ত্রধারী দুর্বৃত্ত মোটরসাইকেলটির গতি রোধ করে। এক পর্যায়ে মোতালেব দৌড়ে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।